বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বন্যা উপদ্রুত এলাকায় অবর্ণনীয় অবর্ণনীয় কষ্টে  ভানভাসি মানুষ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:৫৬ পিএম, ২০২১-০৯-০৫

বন্যা উপদ্রুত এলাকায় অবর্ণনীয় অবর্ণনীয় কষ্টে  ভানভাসি মানুষ

বন্যার পানিতে তলিয়ে গেছে দেশের ১৩টি জেলা। ২১ পয়েন্টে ৯টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি মানুষের দুর্ভোগ চরমে। গঙ্গা ও পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করছে আবহাওয়াবিদ ও পাউবো। কিছু এলাকায় পানি কমলেও নদীভাঙন মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো দেখা দিয়েছে। এতে ভানভাসি মানুষের কষ্ট আরো বেড়ে গেছে।
দেশের বন্যাকবলিত জেলাগুলো হলো : বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, পাবনা, টাঙ্গাইল, জামালপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও মুন্সিগঞ্জ। বন্যায় ডুবে বেছে রাস্তাঘাট, হাট-বাজার, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ ফসলি জমি। ভেসে গেছে পুকুরের মাছ, বসতি ও হাঁস-মুরগি। গরু--ছাগল নিয়ে বিপাকে পড়েছে বন্যা কবলিত এলাকার কৃষিজীবী মানুষ।
এসব এলাকার মানুষের কৃষিজমির ফসল পানিতে তলিয়ে গেছে। এর সঙ্গে ভেসে গেছে তাদের লালিত স্বপ্নও। এই স্বপ্নভঙ্গ মানুষগুলো নিজেদের আবাদি ফসল ও চাষের মাছ হারিয়ে অন্ধকারে ডুবে যাচ্ছে। ফলে ভবিষ্যৎ নিয়ে তারা হতাশ। এসব মানুষের পাশে বীজ-সারসহ কৃষি উপকরণ নিয়ে কৃষি ও মৎস্য বিভাগের প্রয়োজনীয় সহযোগিতা জরুরি। 
বন্যাদুর্গত এলাকায় খাবার, বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। নলকূপগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির অভাব চরমে। বিশুদ্ধ পানির অভাবে মানুষ বন্যার পানি পান করছে। এতে ডায়রিয়া, আমাশয়সহ পেটের পীড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। এমনিতেই বন্যার দূষিত পানিতে হাঁটা-চলা করতে গিয়ে অনেকে নানা ধরনের চর্ম রোগে ভুগছে। বন্যার পর গবাদিপশুর খুরা রোগ দেখা দেয়, এ ব্যাপারে প্রাণিসম্পদ বিভাগের আগাম প্রস্তুতি গ্রহণের দাবি জনগণের।
বন্যাকবলিত এলাকার মানুষের মধ্যে খাদ্যসংকট দেখা দিয়েছে। সরকারিভাবে কিছুটা সহযোগিতা করা হলেও প্রয়োজনের তুলনায় সেটা খুবই সামান্য। সরকারের পাশাপাশি বেসরকারিভাবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর আগের মতো ত্রাণ তৎপরতা দেখা যাচ্ছে না। বন্যায় একদিকে দিনমজুররা মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে অন্যদিকে কাজের জোগান না থাকায় তীব্র খাবার সংকটে ভুগছে। কৃষক ও খামারিরা নিজেদের খাবারের পাশাপাশি গবাদিপশুর খাবার ও রাখার জায়গা নিয়ে চরম বিপাকে পড়েছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় পশুগুলোও রাখা যাচ্ছে না। সাইক্লোন শেল্টারে গাদাগাদি করে রাখা হচ্ছে। 
বন্যাকবলিতদের মধ্যে ত্রাণ হিসেবে চাল-ডাল, লবণ-তেল, বিশুদ্ধ পানি, চিঁড়া-মুড়ি, গুড়সহ শুকনো খাবারের পাশাপাশি দিয়াশলাই, মোমবাতি, স্যালাইন পৌঁছে দেওয়া জরুরি। খাদ্যসংকটে বন্যার্ত এলাকার শিশু ও বৃদ্ধরা বেশি কষ্ট পাচ্ছে। ক্ষুধার যন্ত্রণায় কাতর শিশুদের কান্নায় বাবা-মায়েরা চরম দিশেহারা।
রাজধানীর আশপাশের জেলাগুলোর মধ্যে মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ ইতিমধ্যে বন্যাকবলিত হয়ে গেছে। পরিস্থিতি বলে দিচ্ছে ক্রমেই বন্যা রাজধানীর দিকে ধেয়ে আসছে। বলা যায়, রাজধানীর আশপাশ ঘিরে ফেলেছে। রাজধানী ঢাকার তিন দিকে নদী। বন্যা দেখা দিলে এসব নদীর পানি বৃদ্ধি পেয়ে ভয়াভহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই এ ব্যাপারে দায়িত্বশীলদের আগাম প্রস্তুতি রাখা প্রয়োজন।
দেশের রাজনীতিবিদদের মুখে সদা-সর্বদা জনসেবার খই ফোটে। তাদের বন্যাকবলিত ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে এই মুহূর্তে দাঁড়ানো দরকার। রাজনৈতিক-সামাজিক ও ব্যক্তি উদ্যোগে সহযোগিতার হাত প্রসারিত করা জরুরি। সমাজের বিত্তবানদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়। সর্বস্তরের সবাই সম্মিলিতভাবে না হোক, যার যার মতো করে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ালে তাদের ঘুরে দাঁড়ানো সহজ হবে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর